ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

ভারতীয় ভ্রমণ ভিসা ফিরতেই উচ্ছ্বাস, কলকাতায় মিষ্টিমুখ ব্যবসায়ীদের

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা পুনরায় চালু হওয়ার খবরে পশ্চিমবঙ্গের কলকাতায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা আবেদন গ্রহণ শুরু হওয়ায় শহরটির ব্যবসায়ীদের একাংশ মিষ্টি বিতরণের মাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ভিসা কার্যক্রম সীমিত থাকায় সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, পর্যটন ও পারিবারিক যাতায়াতে নেতিবাচক প্রভাব পড়েছিল। ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় দুই দেশের মানুষের যোগাযোগ এবং বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

কলকাতার ব্যবসায়ী মহলের মতে, বাংলাদেশি পর্যটক ও ক্রেতারা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে ভিসা চালুর সিদ্ধান্ত স্থানীয় ব্যবসায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশি নাগরিকরা আবারও ভারতীয় ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারছেন।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভারতীয় ভ্রমণ ভিসা ফিরতেই উচ্ছ্বাস, কলকাতায় মিষ্টিমুখ ব্যবসায়ীদের

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা পুনরায় চালু হওয়ার খবরে পশ্চিমবঙ্গের কলকাতায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা আবেদন গ্রহণ শুরু হওয়ায় শহরটির ব্যবসায়ীদের একাংশ মিষ্টি বিতরণের মাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ভিসা কার্যক্রম সীমিত থাকায় সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, পর্যটন ও পারিবারিক যাতায়াতে নেতিবাচক প্রভাব পড়েছিল। ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় দুই দেশের মানুষের যোগাযোগ এবং বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

কলকাতার ব্যবসায়ী মহলের মতে, বাংলাদেশি পর্যটক ও ক্রেতারা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে ভিসা চালুর সিদ্ধান্ত স্থানীয় ব্যবসায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশি নাগরিকরা আবারও ভারতীয় ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারছেন।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ