লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু বিষয়ক মন্ত্রীদের বৈঠকে তিন মাস বয়সী ছেলে সন্তান অ্যাডামকে সঙ্গে নিয়ে অংশ নিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সুইডেনের জলবায়ু ও পরিবেশমন্ত্রী রোমিনা পুরমোখতারি।
ইইউ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মন্ত্রী পর্যায়ের কোনো বৈঠকে এটাই প্রথম, যেখানে কোনো সদস্য দেশের মন্ত্রী তাঁর কোলের সন্তানকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নিলেন।
রোমিনা জানান, কর্মজীবন ও মাতৃত্বের মধ্যে নারীদের যেন একটি বেছে নিতে না হয়, সেই বার্তাই তিনি দিতে চেয়েছেন। তাঁর ভাষায়, পরিবারবান্ধব নীতি, সহায়ক কর্মপরিবেশ এবং দায়িত্বশীল সঙ্গীর সহযোগিতা থাকলে মাতৃত্ব ও পেশাগত দায়িত্ব একসঙ্গে পালন করা সম্ভব।
মাত্র ৩০ বছর বয়সী রোমিনা ২০২২ সালে সুইডেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষে তিনি কাজে ফিরেছেন। এ সময় তাঁর স্বামী সন্তান পরিচর্যার দায়িত্বে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং লুক্সেমবার্গ সফরেও শিশুটির দেখাশোনার জন্য তাঁর সঙ্গে ছিলেন।
বিশ্বের অন্যতম উদার মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি ব্যবস্থার জন্য পরিচিত সুইডেন। দেশটিতে একটি সন্তানের জন্য পরিবারকে মোট প্রায় ১৬ মাসের বেতনসহ ছুটি দেওয়া হয়। এর মধ্যে নির্দিষ্ট অংশ মা ও বাবার জন্য পৃথকভাবে সংরক্ষিত থাকে, যাতে উভয় অভিভাবকই সন্তানের লালন-পালনে সমানভাবে অংশ নিতে উৎসাহিত হন।
রোমিনার এই পদক্ষেপ ইউরোপজুড়ে কর্মক্ষেত্রে পরিবারবান্ধব নীতি, লিঙ্গসমতা এবং কর্মজীবী অভিভাবকদের সহায়তামূলক ব্যবস্থার গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন