ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাসুম পাটোয়ারী

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক মো. মাসুম পাটোয়ারী। দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি স্থানীয় জনগণের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।

জানা গেছে, মতলব উত্তর উপজেলার ১০ নম্বর পূর্ব ফতেপুর ইউনিয়নের সানাতের কান্দি গ্রামের বাসিন্দা মো. মাসুম পাটোয়ারী মরহুম আজিজ উল্লাহ পাটোয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এদিকে তার সমর্থকরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে মো. মাসুম পাটোয়ারী বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে জনগণের প্রত্যাশা এবং দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব। মতলব উত্তর উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. মাসুম পাটোয়ারীর নাম ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাসুম পাটোয়ারী

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক মো. মাসুম পাটোয়ারী। দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি স্থানীয় জনগণের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।

জানা গেছে, মতলব উত্তর উপজেলার ১০ নম্বর পূর্ব ফতেপুর ইউনিয়নের সানাতের কান্দি গ্রামের বাসিন্দা মো. মাসুম পাটোয়ারী মরহুম আজিজ উল্লাহ পাটোয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এদিকে তার সমর্থকরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে মো. মাসুম পাটোয়ারী বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে জনগণের প্রত্যাশা এবং দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব। মতলব উত্তর উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. মাসুম পাটোয়ারীর নাম ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা চলছে।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ