ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

রয়টার্সের প্রতিবেদন

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বর বাংলাদেশে ফিরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

শুক্রবার (১০ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণহানির ঝুঁকিও রয়েছে। তবুও তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে তার বিরুদ্ধে দেওয়া রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম পুনর্গঠনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, শেখ হাসিনার এ বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বর বাংলাদেশে ফিরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

শুক্রবার (১০ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণহানির ঝুঁকিও রয়েছে। তবুও তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে তার বিরুদ্ধে দেওয়া রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম পুনর্গঠনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে, শেখ হাসিনার এ বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ