মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ১০ মে ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক টিটন খীশার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কে এম ইশমাম। কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাফিজুর রহমান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
এছাড়াও স্থানীয় ক্রীড়াবিদ মো. ফয়সাল খন্দকারকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক এমদাদ হোসেন খান।
সংশ্লিষ্টদের মতে, নবগঠিত এডহক কমিটির মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। পাশাপাশি উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নতুন প্রতিভা বিকাশে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন