নরসিংদীর মাধবদীতে যুবক দিগন্ত (২৭) হত্যা মামলায় যৌথ অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ ও নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের মার্কাজ মসজিদের পাশ থেকে দিগন্তের মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ময়লার স্তুপে ফেলে রেখে যায় বলে অভিযোগ রয়েছে। নিহত দিগন্ত দক্ষিণ বিরামপুর এলাকার শফিকুল ইসলাম ও সেলিনা আক্তারের ছেলে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার (৩ জুলাই) মাধবদী থানা পুলিশ ও নরসিংদী জেলা ডিবি পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের বটতলা এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সেলিম মিয়া ওরফে কুত্তা সেলিম (৪২) এবং রমজান আলী (২৬)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সেলিম মিয়া বটেরকান্দি এলাকার মৃত হোসেন আলীর ছেলে এবং রমজান আলী চর ভাসানিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাধবদী থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন