ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

অপরাধ

রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: দুই মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান।অভিযানে মাদক সেবনের দায়ে মোঃ সেলিম রেজা ওরফে রবি (৫০), পিতা- মৃত সোলাইমান, সাং- শিবপুরহাট, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহীকে টাপেন্টাডল সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।এ ছাড়া মোঃ আব্দুল জব্বার (৪০), পিতা- মৃত আব্দুল গফুর, সাং- বানেশ্বর থান্দারপাড়া, থানা- পুঠিয়া, জেলা- রাজশাহীকে গাঁজা সেবনের দায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, ‘মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের অপব্যবহার রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।’

রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: দুই মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড