ঢাকা    মঙ্গলবার, ১২ মে ২০২৬
পর্যন্ত নিউজ

নরসিংদীতে ডিবির অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেফতার

সংগৃহীত ছবি

প্রেমের ফাঁদে ডেকে অপহরণ, নির্যাতন ও ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল সংঘবদ্ধ চক্র

নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহ’র নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন ও এসআই আব্দুস সালামের সমন্বয়ে ডিবির একটি দল সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), স্মৃতি আক্তার (২০), মোঃ কাইয়ুম (২৫) ও ফয়সাল মিয়া (৩৪)। এদের মধ্যে ফয়সাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযানের সময় তার কাছ থেকে ভুক্তভোগী মোঃ পারভেজ হাসানের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে নির্জন স্থানে ডেকে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করা হতো। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত চক্রটি। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকিও দেওয়া হতো।

এদিকে, গ্রেফতারকৃত স্মৃতি আক্তারের বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ফয়সাল মিয়ার বিরুদ্ধেও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

নরসিংদীতে ডিবির অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ