ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

নাগেশ্বরী ও ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী মহাবিদ্যালয়ের হলরুমে নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী আয়োজিত এ শিক্ষা শিবিরে দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ডেলিগেট কার্ড সংগ্রহ ও উপস্থিতি নিবন্ধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুল মান্নান মিয়া।

শিক্ষা শিবিরে সাহাবায়ে কেরাম (রা.)-এর পরিচিতি, চরিত্র গঠনের মৌলিক উপাদান, নামাজ আদায়ের পদ্ধতি ও বৈশিষ্ট্য, দাওয়াত দানের কৌশল, সংগঠন সম্প্রসারণে দায়িত্বশীলদের করণীয়, বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীলদের ভূমিকা, আনুগত্য, পরামর্শ ও মুহাসাবাসহ বিভিন্ন বিষয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হয়।

দারসুল কোরআন উপস্থাপন করেন কেন্দ্রীয় ইউনিট সদস্য ও অঞ্চল তত্ত্বাবধায়ক সহকারী মাওলানা আব্দুল মতিন ফারুকী। চরিত্র গঠনের মৌলিক উপাদান বিষয়ে আলোচনা করেন কুড়িগ্রাম জেলা মজলিসে শূরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার।

এছাড়া দাওয়াত দানের পদ্ধতি ও কৌশল বিষয়ে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া এবং সংগঠন সম্প্রসারণে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে আলোচনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।

বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীলদের করণীয় বিষয়ে প্রশ্নোত্তর ও আলোচনা পরিচালনা করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। তিলাওয়াতুল কোরআন বিষয়ক সেশন পরিচালনা করেন মো. মোতালেব হোসাইন এবং আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা বিষয়ে আলোচনা করেন সহকারী সেক্রেটারি মো. শাহ জালাল সবুজ।

সমাপনী অধিবেশনে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক।

বক্তারা বলেন, ব্যক্তি গঠন, সংগঠন পরিচালনা ও সমাজ পরিবর্তনে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখতে আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নাগেশ্বরী ও ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ