ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

এমপির বক্তব্য প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টায় ফুলবাড়ী বাজারের কাচারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নন্দন সেন মিঠুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণুচন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান, জেলাল সরকার ও হাসানুর রহমান হাসু এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ।

বক্তারা বলেন, গত ৫ জুলাই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে কুড়িগ্রাম-2 আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ ছাত্রদলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করেন। তাদের দাবি, এমপির এ বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও মানহানিকর।

বক্তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানান। অন্যথায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এমপির বক্তব্য প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টায় ফুলবাড়ী বাজারের কাচারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নন্দন সেন মিঠুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণুচন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান, জেলাল সরকার ও হাসানুর রহমান হাসু এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ।

বক্তারা বলেন, গত ৫ জুলাই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে কুড়িগ্রাম-2 আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ ছাত্রদলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করেন। তাদের দাবি, এমপির এ বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও মানহানিকর।

বক্তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানান। অন্যথায় উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ