নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি মামলায় মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে আওলাদ ফার্মেসী-১, আওলাদ ফার্মেসী-২, মোবারক মেডিকেল, মুকুল মেডিসিন, সোহাগ ফার্মেসী, আদেল ফার্মেসী এবং নিউ রিজু ফার্মেসীর বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ৭টি মামলা দায়ের করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী সড়কের ওপর দোকান স্থাপন করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে একটি মামলায় আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৮টি মামলায় সর্বমোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন নরসিংদীর ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন