মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬-এ ‘ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশের তরুণ প্রতিনিধি ইফরাত হোসেন ইয়াছিন। নেতৃত্ব, উদ্ভাবন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নিয়ে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনে তাঁর এ অর্জন বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।
কুয়ালালামপুরের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ)-এ অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের ৩৫০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। সম্মেলনটির প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের তরুণ জলবায়ু ও শিশু অধিকারকর্মী ফাতিহা আয়াত। তরুণদের নেতৃত্ব বিকাশ এবং এসডিজি অর্জনে কার্যকর ভূমিকা রাখতে এ আয়োজন করা হয়।
সম্মেলনে ইফরাত হোসেন ইয়াছিন তাঁর দলের পক্ষে ‘প্রজেক্ট পিউরস্টেপ’ (Project PureStep) শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। উপস্থাপনায় তিনি শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং প্রকল্পটি দীর্ঘমেয়াদে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন।
প্রকল্পটি জাতিসংঘের এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) এবং এসডিজি-১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারত্ব)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এটি বিচারকদের প্রশংসা অর্জন করে।
সম্মেলনে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা, উপস্থাপনার মান ও উদ্ভাবনী চিন্তাশক্তি মূল্যায়ন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অধ্যাপক ফারাহ হানিফ (মালয়েশিয়া), ড. সারভিন্দার কৌর সান্ধু (ভারত), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ফাতমির শেহু (আলবেনিয়া) এবং ড. নাজমুস সায়াদাত (বাংলাদেশ)।
বিচারকদের যৌথ মূল্যায়নের ভিত্তিতে নেতৃত্বে গঠনমূলক অংশগ্রহণ এবং উদ্ভাবনী উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ ইফরাত হোসেন ইয়াছিনকে ‘ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
ইফরাতের এ আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের তরুণদের সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ সাফল্য আন্তর্জাতিক নেতৃত্ব ও এসডিজি বাস্তবায়নে দেশের আরও তরুণকে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন