ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের তিলাই স্কুলের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা খাতুন উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রোস্তম আলীর স্ত্রী। তিনি ভুরুঙ্গামারী উপজেলা এলজিইডির জিওবিএম (GOBM) প্রকল্পের আওতায় এলসিএস (LCS) কর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের কাজ শেষে রাস্তায় দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন রাশেদা খাতুন। এ সময় ধামেরহাট বাজারের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলচালক বেলাল হোসেন (২০) আহত হন। তিনি উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনায় ভুরুঙ্গামারী উপজেলা এলজিইডির পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় রাশেদা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার তিলাই ইউনিয়নের তিলাই স্কুলের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা খাতুন উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রোস্তম আলীর স্ত্রী। তিনি ভুরুঙ্গামারী উপজেলা এলজিইডির জিওবিএম (GOBM) প্রকল্পের আওতায় এলসিএস (LCS) কর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের কাজ শেষে রাস্তায় দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন রাশেদা খাতুন। এ সময় ধামেরহাট বাজারের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলচালক বেলাল হোসেন (২০) আহত হন। তিনি উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনায় ভুরুঙ্গামারী উপজেলা এলজিইডির পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় রাশেদা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ