বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা পুনরায় চালু হওয়ার খবরে পশ্চিমবঙ্গের কলকাতায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভ্রমণ ভিসা আবেদন গ্রহণ শুরু হওয়ায় শহরটির ব্যবসায়ীদের একাংশ মিষ্টি বিতরণের মাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ভিসা কার্যক্রম সীমিত থাকায় সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, পর্যটন ও পারিবারিক যাতায়াতে নেতিবাচক প্রভাব পড়েছিল। ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় দুই দেশের মানুষের যোগাযোগ এবং বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।কলকাতার ব্যবসায়ী মহলের মতে, বাংলাদেশি পর্যটক ও ক্রেতারা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে ভিসা চালুর সিদ্ধান্ত স্থানীয় ব্যবসায়ও ইতিবাচক প্রভাব ফেলবে।উল্লেখ্য, রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশি নাগরিকরা আবারও ভারতীয় ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারছেন।