ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজনকে ঘিরে দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনের বিরতির সময় বৈঠকটি শুরু হয়।

এদিকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নামেন এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন।

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিকেল পৌনে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ঢাকা সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, সোমবার (১৩ জুলাই) প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় নিতে হবে, যাতে পরীক্ষায় অংশ নেওয়া এবং জলাবদ্ধতার কারণে অংশ নিতে না পারা উভয় পক্ষই সমান সুযোগ পায়। পাশাপাশি বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করারও দাবি জানান তারা।

এর আগে সকাল সাড়ে ১১টার পর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে তারা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। একই সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা স্থগিত এবং দুর্যোগকালীন সময়ে পরীক্ষা না নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে এসব দাবিসংবলিত নানা প্ল্যাকার্ডও দেখা যায়।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ