নিরপেক্ষ সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিতে বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী সদর থানা শাখার সহ-সভাপতির পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সাংবাদিক আজিজুল হক। তিনি নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে নরসিংদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াছল এলাকায় বসবাস করছেন।
পেশায় সাংবাদিক আজিজুল হক নিউজ চ্যানেল এন-২৪ মাল্টিমিডিয়া, সাপ্তাহিক নরসিংদীবাসীসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে কর্মরত। দীর্ঘ প্রায় এক যুগ ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সাংবাদিকতার নিরপেক্ষতা বজায় রাখতে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
আজিজুল হক জানান, ২০২২ সালে নরসিংদী সদর থানা ছাত্রলীগের কমিটিতে তাকে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হলেও বিষয়টি তাকে আগে জানানো হয়নি। পরবর্তীতে সাংবাদিকতা পেশায় রাজনৈতিক পরিচয়ের প্রভাব পড়ছে বলে তিনি উপলব্ধি করেন। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের স্বার্থে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে অব্যাহতি নেন।
তিনি বলেন, “সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক সময় নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশে বাধার মুখে পড়তে হয়েছে। তাই পেশাগত সততা ও স্বাধীনতা রক্ষার জন্য রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
আজিজুল হক আরও বলেন, ছাত্রজীবন ও পেশাগত জীবনে তিনি কখনও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেননি। ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দল, পদ বা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার ঘোষণা দেন তিনি।
করোনাকালীন সময়ে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা এবং হাসপাতালগুলোতে রোগীদের খাবার বিতরণসহ নানা মানবিক কার্যক্রমে অংশ নেন বলেও জানান।
এদিকে তার অব্যাহতির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, আজিজুল হক এলাকার মানুষের বিপদ-আপদে সবসময় পাশে থাকেন। ভবিষ্যতে তিনি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন