ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদান সারলেন নাজনীন

ছবি: সংগৃহীত

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করার পর থেকেই তার বাগদানের খবর নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে এই পরিবর্তন আনার পর অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী বাগদান সম্পন্ন করেছেন। তবে এ বিষয়ে নাজনীন নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, একজন পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে নাজনীন নীহার। কয়েক মাস আগে বিদেশ সফরের সময় তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় সম্পর্কের দিকে গড়ায় এবং পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয় বলে জানা গেছে।

এদিকে ফেসবুকে তার ‘এনগেজড’ স্ট্যাটাসের পর মন্তব্যের ঘর ভরে গেছে শুভেচ্ছা ও নানা প্রশ্নে। অনেকেই হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ অভিনন্দনের পাশাপাশি মিষ্টি খাওয়ার দাবিও তুলেছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি প্রকাশ করেছিলেন নাজনীন নীহা। ওই পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি জানান, সেটি একটি নাটকের প্রচারণার অংশ ছিল।

এখন পর্যন্ত নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না আসায় তার বাগদানের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদান সারলেন নাজনীন

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করার পর থেকেই তার বাগদানের খবর নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে এই পরিবর্তন আনার পর অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী বাগদান সম্পন্ন করেছেন। তবে এ বিষয়ে নাজনীন নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, একজন পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে নাজনীন নীহার। কয়েক মাস আগে বিদেশ সফরের সময় তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় সম্পর্কের দিকে গড়ায় এবং পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয় বলে জানা গেছে।

এদিকে ফেসবুকে তার ‘এনগেজড’ স্ট্যাটাসের পর মন্তব্যের ঘর ভরে গেছে শুভেচ্ছা ও নানা প্রশ্নে। অনেকেই হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ অভিনন্দনের পাশাপাশি মিষ্টি খাওয়ার দাবিও তুলেছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি প্রকাশ করেছিলেন নাজনীন নীহা। ওই পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি জানান, সেটি একটি নাটকের প্রচারণার অংশ ছিল।

এখন পর্যন্ত নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না আসায় তার বাগদানের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ