ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় রাশেদ হাসান টিপু

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪ নং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন যুবদল নেতা মো. রাশেদ হাসান টিপু। দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

জানা যায়, সুলতানাবাদ ইউনিয়নের মধ্য টরকী গ্রামের বাসিন্দা রাশেদ হাসান টিপু মরহুম ফরহাদ হোসেন মিয়ার ছেলে। তিনি স্নাতক (বি.এ.) ডিগ্রিধারী এবং পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।

রাজনৈতিক জীবনে তিনি মতলব উত্তর উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রদলের সদস্য সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার একটি শক্ত অবস্থান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তার সমর্থকরাও বিভিন্ন পর্যায়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

রাশেদ হাসান টিপু বলেন, জনগণের ভালোবাসা ও দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে তার বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলা চলমান রয়েছে এবং ২০১৮ সালে তিনি একবার কারাবরণ করেন বলে তার জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে। তবে তার সমর্থকদের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই তাকে এসব মামলার মুখোমুখি হতে হয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রাশেদ হাসান টিপুর নাম উল্লেখযোগ্যভাবে আলোচনায় রয়েছে।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় রাশেদ হাসান টিপু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ