ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
পর্যন্ত নিউজ

সোশ্যাল মিডিয়ার ইঙ্গিতেই জল্পনা তুঙ্গে

মৌনী রায়–সুরজের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, নেপথ্যে কী

ছবি: সংগৃহীত

ছোট ও বড় পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে তার দাম্পত্যে ভাঙনের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, বেশ কিছুদিন ধরে নাকি তারা আলাদা থাকছেন। এমনকি সুরজের বিরুদ্ধে মৌনীকে ব্যবহার করা ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও সামনে এসেছে, যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য নেই।

সম্প্রতি ইনস্টাগ্রামে দুজনের একে অপরকে আনফলো করা এবং প্রোফাইল থেকে একসঙ্গে থাকা ছবিগুলো সরিয়ে ফেলা, সব মিলিয়ে সম্পর্ক নিয়ে প্রশ্ন আরও বেড়েছে। সুরজের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা মুছে ফেলার বিষয়টিও এই গুঞ্জনকে আরও জোরদার করেছে।

২০১৯ সালে দুবাইয়ে প্রথম পরিচয়ের পর দীর্ঘ সম্পর্ক শেষে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বিয়ে করেন এই দম্পতি। বাঙালি ও মালয়ালি রীতিতে হয় তাদের বিয়ের আয়োজন।

মৌনী রায় টেলিভিশন ও সিনেমা দুই ক্ষেত্রেই জনপ্রিয়, অন্যদিকে সুরজ নাম্বিয়ার একজন ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার।

এখন সবাই তাদের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রাখছেন।

সূত্র: দ্য ওয়াল

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মৌনী রায়–সুরজের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, নেপথ্যে কী

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ছোট ও বড় পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে তার দাম্পত্যে ভাঙনের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, বেশ কিছুদিন ধরে নাকি তারা আলাদা থাকছেন। এমনকি সুরজের বিরুদ্ধে মৌনীকে ব্যবহার করা ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও সামনে এসেছে, যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য নেই।

সম্প্রতি ইনস্টাগ্রামে দুজনের একে অপরকে আনফলো করা এবং প্রোফাইল থেকে একসঙ্গে থাকা ছবিগুলো সরিয়ে ফেলা, সব মিলিয়ে সম্পর্ক নিয়ে প্রশ্ন আরও বেড়েছে। সুরজের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা মুছে ফেলার বিষয়টিও এই গুঞ্জনকে আরও জোরদার করেছে।

২০১৯ সালে দুবাইয়ে প্রথম পরিচয়ের পর দীর্ঘ সম্পর্ক শেষে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বিয়ে করেন এই দম্পতি। বাঙালি ও মালয়ালি রীতিতে হয় তাদের বিয়ের আয়োজন।

মৌনী রায় টেলিভিশন ও সিনেমা দুই ক্ষেত্রেই জনপ্রিয়, অন্যদিকে সুরজ নাম্বিয়ার একজন ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার।

এখন সবাই তাদের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রাখছেন।

সূত্র: দ্য ওয়াল

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ