বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার আবারও কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের পথে রওনা হয়েছেন। সোমবার ভোরে মুম্বাই থেকে যাত্রা শুরু করেন তিনি। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন স্টাইলিশ লুকে, সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট এবং ডেনিম জিন্সে তাকে দেখা যায়।
আন্তর্জাতিক একটি বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে এবার কানের লাল গালিচায় হাঁটবেন আলিয়া। বিভিন্ন আন্তর্জাতিক তারকার পাশাপাশি তিনি অংশ নেবেন এই মর্যাদাপূর্ণ আসরে, যেখানে থাকবেন ইভা লঙ্গোরিয়া, জেন ফন্ডা ও ভায়োলা ডেভিসসহ আরও অনেক বিশ্ব তারকা।
দ্বিতীয়বারের মতো কান উৎসবে অংশ নেওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আলিয়া বলেন, গত বছরের অভিজ্ঞতা তার জন্য বিশেষ ছিল এবং এবার আরও বড় পরিসরে এই উদযাপনের অংশ হতে পেরে তিনি আনন্দিত। নারীর ক্ষমতায়ন ও তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া একটি প্ল্যাটফর্ম হিসেবে কানকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন বলেও জানান।
অভিনেত্রীর আসন্ন কাজের তালিকায় রয়েছে সিনেমা ‘আলফা’। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েও তিনি ব্যস্ত সময় পার করছেন।
চলতি বছরের কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে আজ থেকে এবং চলবে ২৩ মে পর্যন্ত। ভারতের প্রতিনিধিত্বে এবার আলিয়া ভাট ছাড়াও থাকছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অদিতি রাও হায়দারি। প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিচ্ছেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্রও।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন