গুগল তাদের আসন্ন ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’-এর আগে একটি বিশেষ অনলাইন ইভেন্ট ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও সংস্করণ’ আয়োজন করে। সেখানে অ্যান্ড্রয়েড, জেমিনি এবং বিভিন্ন স্মার্ট ডিভাইসকে কেন্দ্র করে একাধিক নতুন প্রযুক্তি ও ফিচারের ঘোষণা দেওয়া হয়।
সবচেয়ে আলোচিত ঘোষণা ছিল ‘গুগলবুক’ নামের নতুন জেমিনিনির্ভর ল্যাপটপ ধারণা। এতে এআই-চালিত ‘ম্যাজিক পয়েন্টার’ থাকবে, যা কোনো লেখা, ছবি বা তথ্যের ওপর কার্সর নিলেই ব্যবহারকারীর জন্য প্রাসঙ্গিক কাজের পরামর্শ দেখাবে। উদাহরণ হিসেবে, ই-মেইলে থাকা তারিখের ওপর কার্সর রাখলে স্বয়ংক্রিয়ভাবে মিটিং সেট করার অপশন দেখা যেতে পারে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপও সরাসরি ব্যবহার করা যাবে। তবে এর দাম বা বাজারে আসার সময় এখনো জানানো হয়নি।
গাড়ির জন্য অ্যান্ড্রয়েড অটোতেও নতুন আপডেট আনা হচ্ছে। এতে আবহাওয়া দেখা, গ্যারেজের দরজা নিয়ন্ত্রণ এবং কাস্টম উইজেট ব্যবহারের সুবিধা যোগ হবে। গুগল ম্যাপসে উন্নত থ্রি-ডি ভিউ যুক্ত করা হয়েছে, যা চালকদের লেন বুঝতে সাহায্য করবে। পাশাপাশি পার্ক করা অবস্থায় ইউটিউবের এইচডি ভিডিও দেখার সুবিধাও থাকবে, যা গাড়ি চলা শুরু করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েডে ‘জেমিনি ইন্টেলিজেন্স’ নামে নতুন এআই ফিচার আসছে, যা ভাষা মিশ্রণ হলেও কথোপকথন আরও স্বাভাবিকভাবে বুঝতে পারবে। শুরুতে এটি কিছু নির্দিষ্ট পিক্সেল ও স্যামসাং ডিভাইসে চালু হবে, পরে অন্যান্য ডিভাইসে বিস্তৃত করা হবে।
এছাড়া ‘পজ পয়েন্ট’ নামের একটি ফিচার ব্যবহারকারীদের অতিরিক্ত অ্যাপ ব্যবহারের আগে কিছুক্ষণ বিরতি দিতে উৎসাহ দেবে। কনটেন্ট নির্মাতাদের জন্য ‘স্ক্রিন রিঅ্যাকশনস’ ফিচার যুক্ত হচ্ছে, যেখানে মুখের অভিব্যক্তি ও স্ক্রিন একসঙ্গে রেকর্ড করা যাবে।
ক্রোম ব্রাউজারেও জেমিনির ব্যবহার বাড়ানো হচ্ছে। এতে ওয়েবপেজের সারসংক্ষেপ দেখা এবং ব্রাউজার থেকেই ছবি তৈরির মতো সুবিধা যুক্ত হবে।
সব মিলিয়ে গুগলের এই ঘোষণা অ্যান্ড্রয়েড ও এআই নির্ভর ইকোসিস্টেমকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: ম্যাশেবল

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন