ঢাকা    মঙ্গলবার, ১২ মে ২০২৬
পর্যন্ত নিউজ

বিশেষ কায়দায় শরীরে গাঁজা পেঁচিয়েও পার পেলেন না রুবিনা, বিজিবির হাতে আটক

ছবি: পর্যন্ত নিউজ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করেছে। আটক ওই নারীর নাম মোছাঃ রুবিনা খাতুন (৪০)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের আকুল উদ্দিনের স্ত্রী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে আজ ০৮ মে আনুমানিক সাড়ে ১১টার দিকে লালমনিরহাট সদরের কর্নপুর মাঠের পাড় নামক স্থানে ১৫ বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযান পরিচালনাকালীন এক সন্দেহভাজন নারীর গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে বিজিবি সদস্যদের তৎপরতায় তার পালানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে তাকে তল্লাশি করে শরীরের সাথে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক জানান, উদ্ধারকৃত ২ কেজি ভারতীয় গাঁজার সিজার মূল্য আনুমানিক ৭ হাজার টাকা। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মাদকচক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মেহেদী হাসান পর্যন্তকে নিউজকে বলেন, ‘সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানবপাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। 

চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বিষয় : পর্যন্ত নিউজ সারা বাংলা কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিশেষ কায়দায় শরীরে গাঁজা পেঁচিয়েও পার পেলেন না রুবিনা, বিজিবির হাতে আটক

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করেছে। আটক ওই নারীর নাম মোছাঃ রুবিনা খাতুন (৪০)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের আকুল উদ্দিনের স্ত্রী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে আজ ০৮ মে আনুমানিক সাড়ে ১১টার দিকে লালমনিরহাট সদরের কর্নপুর মাঠের পাড় নামক স্থানে ১৫ বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযান পরিচালনাকালীন এক সন্দেহভাজন নারীর গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে বিজিবি সদস্যদের তৎপরতায় তার পালানোর চেষ্টা ব্যর্থ হয়। পরে তাকে তল্লাশি করে শরীরের সাথে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক জানান, উদ্ধারকৃত ২ কেজি ভারতীয় গাঁজার সিজার মূল্য আনুমানিক ৭ হাজার টাকা। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মাদকচক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মেহেদী হাসান পর্যন্তকে নিউজকে বলেন, ‘সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানবপাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। 

চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ