কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের সরকার কর্তৃক নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ (ম্যাজিক জাল) জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাইফুর রহমানের ছেলে নুর নবী (৩৫)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার (৩ কিলোমিটার)। তবে অভিযানের সময় নুর নবী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত নিষিদ্ধ জাল আইন ও বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হবে।
এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত ক্ষতিকর মাছ ধরার ফাঁদ। এতে ছোট-বড় সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে, যা দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ কারণে বাংলাদেশে এ ধরনের জালের উৎপাদন, আমদানি, বিক্রয় ও ব্যবহার আইনত নিষিদ্ধ।”
তিনি আরও বলেন, “মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযান অব্যাহত থাকবে। দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করবে।”

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন