‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী পরিচালক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মানিক চন্দ্র বর্মন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন এবং পিএইচডির স্পেস টু লিড প্রকল্পের এসআরএইচ কো-অর্ডিনেটর রকিবুল আলম।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেজবাহ উদ্দিন বলেন, পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং পরিবার কল্যাণ কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম, মা ও শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজনকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের শাহনাজ বেগম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক আন্ধারীঝাড় ইউনিয়নের আব্দুল হক মণ্ডল, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা পাইকের ছড়া ইউনিয়নের লায়লা ইয়াসমিন এবং শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পাইকের ছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তৌহিদুর রহমান।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন