ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে: ভূরুঙ্গামারীতে মানববন্ধন

ছবি: পর্যন্ত নিউজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এ অঞ্চলে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা প্রশাসনিক তৎপরতা জোরদারের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

রোববার দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বাজারে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মইদাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক। উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ান পারভেজের সঞ্চালনায় বক্তব্য দেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির চিফ অ্যাডিশনাল কো-অর্ডিনেটর ও এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, শিক্ষক হারুনুর রশিদ, মাওলানা হাবিল উদ্দিন, নাহিদ হাসান প্রিন্স, এনামুল হক এবং রোকনুজ্জামান।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে সামাজিক বয়কট এবং গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

মানববন্ধনে ফেসবুকভিত্তিক মানবিক সংগঠন ‘আমরাও মানুষ ভূরুঙ্গামারী’ সার্বিক সহযোগিতা প্রদান করে।

কর্মসূচি শেষে পাথরডুবি ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়। আয়োজকেরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ, সচেতন আগামী প্রজন্ম গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে: ভূরুঙ্গামারীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ