গণরায়ের বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যালি ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।
শুক্রবার (১০ জুলাই) বাদ আসর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে দলটির উদ্যোগে র্যালিটি বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা সদরের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক এবং সেক্রেটারি আব্দুর রহমান।
বক্তারা বলেন, গণরায়ের যথাযথ বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর করা, সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধ এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন