ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

ফুলবাড়ীর শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বড়ভিটা ইউনিয়নের শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মুকুল মিয়া সরকার।

সোমবার (৭ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি বিধিমালা অনুসারে ১২ সদস্যবিশিষ্ট এ ম্যানেজিং কমিটি গঠন করা হয়। বিধি অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব এবং একজন সহকারী শিক্ষক শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় দাতা সদস্য মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম বাবু।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি. ভি. রুণী সাঈদা বেগম, শিক্ষক প্রতিনিধি মোমেনা বেগম, সহকারী শিক্ষিকা জেসমিন নাহার ও রোকসানা খাতুন, বড়ভিটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য জান্নাতি খাতুন (আলো), অভিভাবক সদস্যবৃন্দ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফুলবাড়ীর শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৪ নম্বর বড়ভিটা ইউনিয়নের শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মুকুল মিয়া সরকার।

সোমবার (৭ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি বিধিমালা অনুসারে ১২ সদস্যবিশিষ্ট এ ম্যানেজিং কমিটি গঠন করা হয়। বিধি অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব এবং একজন সহকারী শিক্ষক শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় দাতা সদস্য মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম বাবু।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি. ভি. রুণী সাঈদা বেগম, শিক্ষক প্রতিনিধি মোমেনা বেগম, সহকারী শিক্ষিকা জেসমিন নাহার ও রোকসানা খাতুন, বড়ভিটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য জান্নাতি খাতুন (আলো), অভিভাবক সদস্যবৃন্দ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ