ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও বৃত্তির অর্থ বিতরণ

ছবি: সংগৃহীত

‘ফুল শিক্ষাবৃত্তি, মেধার রাজকীয় স্বীকৃতি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় জেলা পরিষদ কনফারেন্স রুমে ফাইট আনটিল লাইট (ফুল)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক এবং জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন। জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এন. এম. শরীফুল ইসলাম খন্দকার।

অনুষ্ঠানে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে অভিভাবকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তারা।

প্রধান অতিথি মীর্জা মো. নাসির উদ্দীন বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি ফুল শিক্ষাবৃত্তির মতো উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথিরা বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সমান গুরুত্বপূর্ণ। তারা অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে ফিরুজুল ইসলাম আয়োজক, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে শিক্ষাবৃত্তি কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

আয়োজকরা জানান, চলতি বছর কুড়িগ্রাম জেলার পাঁচটি উপজেলার ১৩৬টি বিদ্যালয়ের মোট ৭০০ শিক্ষার্থীকে ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুড়িগ্রামে ফুল শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও বৃত্তির অর্থ বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ