ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

পশ্চিম ফতেপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াস আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াস আলীর উদ্যোগে স্থানীয় জনগণকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পশ্চিম নাউরী এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় এম. ইলিয়াস আলী বলেন, “আমি জনগণের সেবক হতে চাই। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালিম সরকার এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার রিফায়েত উল্লাহ। বক্তব্য দেন এস. এম. মমিনুল ইসলাম, ইমার উদ্দিন প্রধান, শাবান উল্লাহ প্রধান, হাসান প্রধান, আবু তাহের বেপারী, ওসমান প্রধান ও নান্নু মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলা সদস্য রাহিমা ইসলাম, সেলিনা আক্তার, নুরুল ইসলাম বেপারী, জাঙ্গির সরকার, ইউনুস বেপারী, ফয়েজ ডালি, বাদল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

রাজনৈতিক জীবনে এম. ইলিয়াস আলী মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জনগণের ভালোবাসা ও দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করাই হবে তাঁর অঙ্গীকার। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাঁর নাম আলোচনায় রয়েছে।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পশ্চিম ফতেপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াস আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াস আলীর উদ্যোগে স্থানীয় জনগণকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পশ্চিম নাউরী এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় এম. ইলিয়াস আলী বলেন, “আমি জনগণের সেবক হতে চাই। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালিম সরকার এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার রিফায়েত উল্লাহ। বক্তব্য দেন এস. এম. মমিনুল ইসলাম, ইমার উদ্দিন প্রধান, শাবান উল্লাহ প্রধান, হাসান প্রধান, আবু তাহের বেপারী, ওসমান প্রধান ও নান্নু মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলা সদস্য রাহিমা ইসলাম, সেলিনা আক্তার, নুরুল ইসলাম বেপারী, জাঙ্গির সরকার, ইউনুস বেপারী, ফয়েজ ডালি, বাদল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

রাজনৈতিক জীবনে এম. ইলিয়াস আলী মতলব উত্তর উপজেলার ১১ নম্বর পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জনগণের ভালোবাসা ও দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করাই হবে তাঁর অঙ্গীকার। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাঁর নাম আলোচনায় রয়েছে।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ