সারা দেশের সঙ্গে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাতেও ২০২৬ সালের এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার তিনটি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রগুলো হলো ফুলবাড়ী ডিগ্রি কলেজ, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ এবং শাহবাজার এ.এইচ. ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৭ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৮ জন অনুপস্থিত ছিল। ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭২ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ১২ জন। অন্যদিকে শাহবাজার এ.এইচ. ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৩ জন অনুপস্থিত ছিল।
কেন্দ্র সচিবরা জানান, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন