ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকি কমাতে ছাত্রীদের স্কলারশিপ ও আইজিএ চেক বিতরণ

ছবি: পর্যন্ত নিউজ

ড়িগ্রামের ফুলবাড়ীতে মেয়েশিশুদের বাল্যবিবাহের ঝুঁকি কমানো এবং শিক্ষাজীবন অব্যাহত রাখতে ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কলারশিপ ও আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা আয়োজিত গার্লস সাপোর্টার প্রজেক্ট-এর আওতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদয়াঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান এবং স্কলারশিপ ও আইজিএ সহায়তা পাওয়া ৬০ জন শিক্ষার্থীর অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সহায়তা মেয়েশিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমবে এবং বাল্যবিবাহের ঝুঁকিও হ্রাস পাবে। পাশাপাশি আইজিএ সহায়তার অর্থ যথাযথভাবে আয়বর্ধক কাজে ব্যবহার করা হলে পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে মেয়েদের লেখাপড়ার ব্যয় বহন করা সহজ হবে এবং তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকি কমাতে ছাত্রীদের স্কলারশিপ ও আইজিএ চেক বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

ড়িগ্রামের ফুলবাড়ীতে মেয়েশিশুদের বাল্যবিবাহের ঝুঁকি কমানো এবং শিক্ষাজীবন অব্যাহত রাখতে ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কলারশিপ ও আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা আয়োজিত গার্লস সাপোর্টার প্রজেক্ট-এর আওতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদয়াঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান এবং স্কলারশিপ ও আইজিএ সহায়তা পাওয়া ৬০ জন শিক্ষার্থীর অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সহায়তা মেয়েশিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমবে এবং বাল্যবিবাহের ঝুঁকিও হ্রাস পাবে। পাশাপাশি আইজিএ সহায়তার অর্থ যথাযথভাবে আয়বর্ধক কাজে ব্যবহার করা হলে পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে মেয়েদের লেখাপড়ার ব্যয় বহন করা সহজ হবে এবং তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ