কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীর হাতে ১০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৯০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল ও সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাইফুর রহমান রানা বলেন, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরের নজরে আনা হলে দ্রুত ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহায়তার ব্যবস্থা করা হয়। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সহায়তা পেয়ে ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ক্ষতির পরিমাণ অনেক বেশি হলেও এই আর্থিক সহযোগিতা তাদের নতুন করে ব্যবসা শুরু করার সাহস ও প্রেরণা জোগাবে।
উল্লেখ্য, গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছিল।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন