ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ছবি: সংগৃহীত

সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল নাহিদ বুলবুল, গাইনি কনসালট্যান্ট ডা. মোছা. রুজিনা আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির আব্দুল মালেক, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাজমুল ফেরদৌস (লাভলু), উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাফিজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল নাহিদ বুলবুল, গাইনি কনসালট্যান্ট ডা. মোছা. রুজিনা আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির আব্দুল মালেক, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাজমুল ফেরদৌস (লাভলু), উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ