কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, নগদ ৫৩ হাজার ৫০ টাকা, একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও একটি ক্রস বডি ব্যাগ জব্দ করেছে পুলিশ। তবে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত মাদক কারবারিরা।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোলকমন্ডল গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে শাহজাহান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানের কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হন ফুলবাড়ী-নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ হাসান নাঈম।
স্থানীয়দের উপস্থিতিতে একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলের তেলের ট্যাংকের গোপন চেম্বার থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে বসতঘর তল্লাশি করে মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৫০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন, একটি ক্রস বডি ব্যাগ এবং মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক তিন মাদক কারবারির পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন, আলমগীর হোসেন (২৫), শামসুল ওরফে শামসুদ্দিন (৪০) এবং শাহজাহান আলী (৬৫)। তারা সবাই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোলকমন্ডল গ্রামের বাসিন্দা।
তবে অভিযানের পর পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ ও ওসি মাহামুদ হাসান নাঈমের কাছে জানতে চাওয়া হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন