ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

মতলব উত্তরে ৪ ভিক্ষুকের মাঝে বকনা বাছুর বিতরণ

ছবি: পর্যন্ত নিউজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে চারজন ভিক্ষুকের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা কুলসুম মনি। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “সরকার ভিক্ষাবৃত্তি নিরসনে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। বিতরণকৃত বাছুরগুলো লালন-পালনের মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হতে পারবেন এবং ভবিষ্যতে আর কারও কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে না। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে চারজন ভিক্ষুকের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের ভিক্ষাবৃত্তি ত্যাগ করার শর্তে এ সহায়তা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মতলব উত্তরে ৪ ভিক্ষুকের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে চারজন ভিক্ষুকের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা কুলসুম মনি। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “সরকার ভিক্ষাবৃত্তি নিরসনে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। বিতরণকৃত বাছুরগুলো লালন-পালনের মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হতে পারবেন এবং ভবিষ্যতে আর কারও কাছে সাহায্যের জন্য হাত পাততে হবে না। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে চারজন ভিক্ষুকের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের ভিক্ষাবৃত্তি ত্যাগ করার শর্তে এ সহায়তা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ