ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারে উজ্জ্বল লক্ষ্মীপুরের কৃতী সন্তান আব্দুল গফুর

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের কৃতী সন্তান মোঃ আব্দুল গফুর বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারের একজন সফল কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বর্তমানে তিনি Dhaka Polytechnic Institute-এর মেকানিক্যাল বিভাগের ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ শিক্ষক ও শিক্ষাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই সাফল্য এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

সম্প্রতি পলিটেকনিক শিক্ষক সমিতি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল গফুর। তাঁর এ বিজয়ে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নে দীর্ঘদিনের অবদান, সততা, নেতৃত্বগুণ এবং শিক্ষকবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ শিক্ষকরা তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন।

মোঃ আব্দুল গফুরের এই অর্জনে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গর্বিত। তারা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তিনি ভবিষ্যতেও কারিগরি শিক্ষা ও শিক্ষক সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

স্থানীয় সচেতন মহলের মতে, মোঃ আব্দুল গফুরের এ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং উত্তর চরবংশী ইউনিয়ন, রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার জন্যও একটি গৌরবোজ্জ্বল অর্জন।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারে উজ্জ্বল লক্ষ্মীপুরের কৃতী সন্তান আব্দুল গফুর

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের কৃতী সন্তান মোঃ আব্দুল গফুর বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারের একজন সফল কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বর্তমানে তিনি Dhaka Polytechnic Institute-এর মেকানিক্যাল বিভাগের ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ শিক্ষক ও শিক্ষাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই সাফল্য এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

সম্প্রতি পলিটেকনিক শিক্ষক সমিতি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল গফুর। তাঁর এ বিজয়ে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নে দীর্ঘদিনের অবদান, সততা, নেতৃত্বগুণ এবং শিক্ষকবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ শিক্ষকরা তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন।

মোঃ আব্দুল গফুরের এই অর্জনে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গর্বিত। তারা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তিনি ভবিষ্যতেও কারিগরি শিক্ষা ও শিক্ষক সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

স্থানীয় সচেতন মহলের মতে, মোঃ আব্দুল গফুরের এ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং উত্তর চরবংশী ইউনিয়ন, রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার জন্যও একটি গৌরবোজ্জ্বল অর্জন।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ