বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের মাধ্যমে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে মতলবের কৃতী সন্তান জিয়াউর রহমান জিয়া সহ-সভাপতি মনোনীত হওয়ায় মতলব উত্তরজুড়ে আনন্দের জোয়ার বয়ে যায়।
এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর মিছিলটি সাহেববাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় নেতাকর্মীরা “জিয়াউর রহমান জিয়া ভাই”, “যুবদল ঐক্যবদ্ধ হও”সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য মমিন, মহসিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্রীড়া সম্পাদক মহসিন হাল, সাবেক উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম মামুন, শ্রমিক দলের সভাপতি মালেক মোল্লা, কবির মজুমদার, ঢাকা মহানগর উত্তর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, তোফায়েল হোসেন টিপু, ১০ নম্বর পূর্ব ফতেপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ও সিনিয়র সহ-সভাপতি জিশান সরকারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. মাসুম পাটোয়ারী, সাবেক সদস্য, মতলব থানা ছাত্রদল এবং সুফি আহমেদ নিশান, সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর ছাত্রদল। এছাড়াও কাজী হালিম, সাখাওয়াত কাজী, সালাম শিকদার, নাজমুল কাজী, মুক্তার হোসেন, কামাল প্রধান, মিরাজ মোল্লা, জিদান প্রধান, শরীফ প্রধান, নেয়ামত উল্লাহ ও কাজী কামরুলসহ অনেকে উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সবাই নবগঠিত কেন্দ্রীয় কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন