মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ঢাকা–সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। এ সময় মহাসড়কের বিভিন্ন অবৈধ দখল, স্থাপনা ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন উপকরণ অপসারণ করা হয়।
অভিযান চলাকালে সড়কের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে মহাসড়কের দখলমুক্ত অংশ পরিষ্কার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে জনসাধারণের ভোগান্তি কমাতে এবং যানজট নিরসনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন