ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

শিবপুরে ছিনতাই হওয়া ট্রাকসহ ৬টি গরু উদ্ধার, আটক ৪

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি ট্রাক ও ৬টি গরু উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় ছিনতাই চক্রের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ২৫ মে রাতে শিবপুর মডেল থানা পুলিশ মহাসড়কে সন্দেহভাজন দুটি পিকআপকে থামার সংকেত দেয়। তবে সংকেত উপেক্ষা করে গাড়ি দুটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া শুরু করে।

একপর্যায়ে ভৈরব রোডের হাজীবাগান এলাকায় ছিনতাইকারীরা একটি গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে আহতরা নিজেদের নারায়ণগঞ্জের বাসিন্দা ও গরুর ব্যবসায়ী বলে পরিচয় দেন। তারা জানান, নেত্রকোনা থেকে ৬টি গরু কিনে ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তাদের মারধর করে হাত-পা বেঁধে গরুসহ গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ৩টার দিকে শিবপুর থানা পুলিশের আরেকটি দল শাসপুর শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দিয়ে ছিনতাইকৃত গরু ও ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলেন, মো. সুমন মুন্সি (২৯), মো. মাসুদ মিয়া (২৩), লাল মিয়া (৩৬) ও মোর্শেদ আলী (৩৮)।

এছাড়া পুলিশ এই চক্রের আরও ছয় সদস্যের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন তাপস মিয়া (৪৫), খোকন (৩৮), সোহাগ মিয়া (৩২), রুস্তম (৩৫), ফেরদৌস (৩৮) এবং রমজান ওরফে কালা (৪০)।

উদ্ধার করা গরু ও ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া জানান, প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ ছিনতাইকৃত গরু ও গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শিবপুরে ছিনতাই হওয়া ট্রাকসহ ৬টি গরু উদ্ধার, আটক ৪

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ