কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণ, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ‘অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এ সময় থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদার করার আহ্বান জানান।
পরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ মতামত তুলে ধরে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন