ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

শিবপুরে ৩ বছরের অপহৃত শিশু উদ্ধার: গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে তিন বছরের এক শিশুকন্যাকে অপহরণের ঘটনায় শিবপুর মডেল থানা-পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে অপহৃত শিশু উম্মে হানিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভুক্তভোগী শিশুর মা ও বাবা দুজনেই স্থানীয় একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত থাকায় তাদের অনুপস্থিতিতে প্রতিবেশী শাফেলা বেগম সন্তানদের দেখাশোনা করতেন। সেই সুবাদে শাফেলা বেগমের পূর্বপরিচিত শরিফা খাতুন নামের এক নারী তাদের বাসায় যাতায়াত শুরু করেন। গত ১৫ মে, ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় শরিফা খাতুন আদর করার ছলে ৩ বছর বয়সী শিশু উম্মে হানিকে কোলে তুলে নিয়ে কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে ১৬ মে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ্-আল-ফারুকের দিকনির্দেশনায় শিবপুর মডেল থানা-পুলিশ ও র‍্যাবের একটি যৌথ দল অভিযানে নামে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৭ মে, ২০২৬ তারিখ রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে আসামি শরিফা খাতুনকে (২৯) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকা থেকে অপহৃত শিশু উম্মে হানিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে হবিগঞ্জ সদর থেকে শরিফা খাতুনের স্বামী আসামি মো. নিজাম উদ্দিনকে (৪২) গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছে বলে জানা যায়।

বিষয় : সারা বাংলা

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শিবপুরে ৩ বছরের অপহৃত শিশু উদ্ধার: গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে তিন বছরের এক শিশুকন্যাকে অপহরণের ঘটনায় শিবপুর মডেল থানা-পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে অপহৃত শিশু উম্মে হানিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভুক্তভোগী শিশুর মা ও বাবা দুজনেই স্থানীয় একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত থাকায় তাদের অনুপস্থিতিতে প্রতিবেশী শাফেলা বেগম সন্তানদের দেখাশোনা করতেন। সেই সুবাদে শাফেলা বেগমের পূর্বপরিচিত শরিফা খাতুন নামের এক নারী তাদের বাসায় যাতায়াত শুরু করেন। গত ১৫ মে, ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় শরিফা খাতুন আদর করার ছলে ৩ বছর বয়সী শিশু উম্মে হানিকে কোলে তুলে নিয়ে কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে ১৬ মে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মো. আবদুল্লাহ্-আল-ফারুকের দিকনির্দেশনায় শিবপুর মডেল থানা-পুলিশ ও র‍্যাবের একটি যৌথ দল অভিযানে নামে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৭ মে, ২০২৬ তারিখ রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে আসামি শরিফা খাতুনকে (২৯) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকা থেকে অপহৃত শিশু উম্মে হানিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে হবিগঞ্জ সদর থেকে শরিফা খাতুনের স্বামী আসামি মো. নিজাম উদ্দিনকে (৪২) গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছে বলে জানা যায়।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ