ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পর্যন্ত নিউজ

অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের কথিত অবৈধ কর্মচারী জাভেদের বাড়িতে বিয়ের দাবিতে এক তরুণীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাভেদের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন ভুক্তভোগী তরুণী। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি জাভেদ বিয়েতে টালবাহানা শুরু করলে ক্ষুব্ধ হয়ে তরুণী তার বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

অনশনরত তরুণী অভিযোগ করে বলেন,‘জাভেদ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রাখে। এখন সে আমাকে অস্বীকার করছে। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।’

অভিযুক্ত জাভেদ অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের জমাদারপাড়া এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে। অপরদিকে ভুক্তভোগী মেয়ে একই ইউনিয়নের কলাপাড়া এলাকার মোঃ ফরিদ মিয়ার মেয়ে আশা আক্তার।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন জাভেদের বাড়িতে ভিড় করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

জাভেদের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানান, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে জাভেদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসের কথিত অবৈধ কর্মচারী জাভেদের বাড়িতে বিয়ের দাবিতে এক তরুণীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জাভেদের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন ভুক্তভোগী তরুণী। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্প্রতি জাভেদ বিয়েতে টালবাহানা শুরু করলে ক্ষুব্ধ হয়ে তরুণী তার বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

অনশনরত তরুণী অভিযোগ করে বলেন,‘জাভেদ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রাখে। এখন সে আমাকে অস্বীকার করছে। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।’

অভিযুক্ত জাভেদ অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের জমাদারপাড়া এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে। অপরদিকে ভুক্তভোগী মেয়ে একই ইউনিয়নের কলাপাড়া এলাকার মোঃ ফরিদ মিয়ার মেয়ে আশা আক্তার।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন জাভেদের বাড়িতে ভিড় করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

জাভেদের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানান, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে জাভেদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ