নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা-এ নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়ন-এর আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশাযোগে মুখোশধারী ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত সেখানে এসে টর্চলাইটের আলো ফেলে তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে একই স্থানে আরও একটি গুলি করা হয়।
হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা আহত মাহিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-র বেগমগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত কয়েকজন সিএনজিযোগে এসে মাহিনকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে তারা ধারণা করছেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানা পুলিশ-এর ওসি (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো রাজনৈতিক দলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন