ঢাকা    মঙ্গলবার, ১২ মে ২০২৬
পর্যন্ত নিউজ

ফুলবাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দ্রন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা ও স্কুল শিক্ষিকা শামীমা আক্তারসহ অন্যান্যরা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠ পর্যায়ে কৃষকদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ফুলবাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দ্রন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা ও স্কুল শিক্ষিকা শামীমা আক্তারসহ অন্যান্যরা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠ পর্যায়ে কৃষকদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

পর্যন্ত নিউজ

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ