ঢাকা    মঙ্গলবার, ১২ মে ২০২৬
পর্যন্ত নিউজ

কুড়িগ্রামে ৩০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করলো ১৫ বিজিবি

ছবি: পর্যন্ত নিউজ

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন গাগলা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে ভারতীয় মালামাল জব্দ করা সম্ভব হলেও বিজিবির ধাওয়া খেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। তবে বিজিবি জানিয়েছে, পলাতকদের তথ্য সংগ্রহ করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারতীয় মালামাল পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির আওতাধীন গাগলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় ব্যাটারিচালিত ভ্যানে করে কতিপয় সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভ্যানসহ মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জব্দকৃত প্যান্ট পিসগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। এছাড়া চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহের কাজ চলছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পর্যন্ত নিউজকে বলেন, ‘সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। 

সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

পর্যন্ত নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

কুড়িগ্রামে ৩০ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করলো ১৫ বিজিবি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত পর্যন্ত নিউজ