ঢাকা    মঙ্গলবার, ১২ মে ২০২৬
পর্যন্ত নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে রাজারবাগে শুরু হলো পুলিশ সপ্তাহ ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১০ মে ২০২৬, রবিবার সকাল ৯টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস-এ বর্ণাঢ্য পুলিশ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন। তিনি প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।বার্ষিক এই পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, পুলিশ মহাপরিদর্শক, বিদেশি কূটনীতিক, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকগণ, সকল মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক, জেলার পুলিশ সুপার এবং রাজধানীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি শৃঙ্খলা, গৌরব ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে উদযাপিত হয়, যা বাংলাদেশ পুলিশের ঐতিহ্য ও সেবার অঙ্গীকারকে আরও একবার তুলে ধরে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে রাজারবাগে শুরু হলো পুলিশ সপ্তাহ ২০২৬