বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারে উজ্জ্বল লক্ষ্মীপুরের কৃতী সন্তান আব্দুল গফুর
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের কৃতী সন্তান মোঃ আব্দুল গফুর বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারের একজন সফল কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।বর্তমানে তিনি Dhaka Polytechnic Institute-এর মেকানিক্যাল বিভাগের ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ শিক্ষক ও শিক্ষাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই সাফল্য এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।সম্প্রতি পলিটেকনিক শিক্ষক সমিতি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল গফুর। তাঁর এ বিজয়ে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।সংশ্লিষ্টদের মতে, শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নে দীর্ঘদিনের অবদান, সততা, নেতৃত্বগুণ এবং শিক্ষকবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ শিক্ষকরা তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন।মোঃ আব্দুল গফুরের এই অর্জনে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গর্বিত। তারা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তিনি ভবিষ্যতেও কারিগরি শিক্ষা ও শিক্ষক সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, মোঃ আব্দুল গফুরের এ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; বরং উত্তর চরবংশী ইউনিয়ন, রায়পুর উপজেলা এবং লক্ষ্মীপুর জেলার জন্যও একটি গৌরবোজ্জ্বল অর্জন।