বিশ্বকাপে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ইকুয়েডর
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইকুয়েডর। শুক্রবার (বাংলাদেশ সময়) নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।ম্যাচের শুরুতেই জার্মানি এগিয়ে যায়। দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় ইউরোপের দলটি। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি ইকুয়েডর। নবম মিনিটে নিলসন অ্যাঙ্গুলো দুর্দান্ত এক গোলে সমতা ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে গনসালো প্লাতার জয়সূচক গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করে।এই জয়ে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নতুন করে আশা জাগিয়েছে ইকুয়েডর। অন্যদিকে, ইতোমধ্যেই পরের পর্ব নিশ্চিত করা জার্মানি গ্রুপ পর্বে প্রথম পরাজয়ের স্বাদ পেল।