ঢাকা    মঙ্গলবার, ১২ মে ২০২৬
পর্যন্ত নিউজ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার পারফর্ম করতে যাচ্ছেন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে। সম্প্রতি প্রকাশিত একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, আগামী ১২ জুন কানাডার টরন্টোর বিখ্যাত বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য আয়োজন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে নোরা ফাতেহিকেও।ফিফার প্রকাশিত তালিকা অনুযায়ী, কানাডা পর্বের উদ্বোধনী আয়োজনে আরও পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, মাইকেল বুবলে, জেসি রেয়েজসহ আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা।এদিকে নোরা ফাতেহিও সামাজিক মাধ্যমে নিজের অংশগ্রহণের বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মঞ্চে এটি তার ক্যারিয়ারের আরেকটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর আগেও তিনি কাতার বিশ্বকাপ ২০২২ সংশ্লিষ্ট আয়োজনে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন।প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আলাদা আলাদা উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফিফা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করবেন নোরা ফাতেহি