ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
পর্যন্ত নিউজ

মাধবদী বাজারে পাওয়া গেল পরিচয়হীন এক শিশু,সন্ধান চায় পরিবারের

নরসিংদীর মাধবদী বাজারে এক অবুঝ শিশুকে পাওয়া গিয়েছে। আজ মাধবদী বাজার ব্রিজের পাশে শিশুটিকে একা পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। ধারণা করা হচ্ছে, কে বা কারা শিশুটিকে ব্রীজের পাশে রেখে চলে গেছে। দীর্ঘক্ষণ মা-বাবাকে না পেয়ে শিশুটি অঝোরে কাঁদছে। বর্তমানে শিশুটি স্থানীয়দের তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে রয়েছে। শিশুটির পরিবারের সন্ধানে তাকে বর্তমানে মাধবদী বাজার মধ্য-ব্রীজ সংলগ্ন সুকোমল ঘোষের দোকানের পাশে ‘কাজল মিয়ার খেলনার দোকানে’ রাখা হয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটিকে চিনে থাকেন বা তার মা-বাবার সন্ধান জেনে থাকেন, তবে অবিলম্বে ০১৮৮১১০৬৮৮২ এই মোবাইল নম্বরে অথবা সরাসরি কাজল মিয়ার খেলনার দোকানে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

মাধবদী বাজারে পাওয়া গেল পরিচয়হীন এক শিশু,সন্ধান চায় পরিবারের